আমাদের কমিটি

আমাদের পরিচিতি

বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ (BBAL)

হাজার বছরের প্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক রাজনৈতিক দর্শনে উদ্বুেদ্ধ হয়ে ২০২৫ সালে মুক্তিযুদ্ধের চেতনায় এবদল দেশপ্রেমিক কর্মী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন (গেরিলা ফোর্স)” নামে এই সংগঠনের যাত্রা শুরু করেন।


মহান মুক্তিযুদ্ধের মুলাবোধ রক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানবাধিকারের বিকাশ এবং জনমানুয়ের কল্যাণে কাজ করাই আমাদের মুল লক্ষা। ২৭ জুলাই, ২০২৬ তারিখে সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ (BBAL)।

আমাদের আদর্শ, লক্ষ্য ও অঙ্গীকার

আমাদের আদর্শ

স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। মানবাধিকার, ন্যায়বিচার ও সাংবিধানিক অধিকারের নিশ্চয়তাকরণ।

আমাদের লক্ষ্য

গণতান্ত্রিক আন্দোলনে জোরদার করা, রাজনৈতিক নিপীড়ন ও মিথ্যা মামলা প্রতিরোধ করা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।

আমাদের অঙ্গীকার

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া আমাদের লক্ষ্য। আদর্শ, সাহস ও শান্তিপূর্ণ সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার ও দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত।

আমাদের পথচলা

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমিক তরুণদের ঐক্যবদ্ধ করে গড়ে তোলা আমাদের সংগঠন। সেই সময়ের মধ্যে সারা দেশে হাজারো মানুষের আস্থা ও ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি।

ত্যাগ, আদর্শ ও মানবতার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের স্বপ্ন।

২০২৫ সাল

যাত্রা শুরু

“বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন (গেরিলা কোর)” নামে যাত্রা শুরু।

২৭ জুলাই, ২০২৬

নাম পরিবর্তন

সংগঠনের নাম পরিবর্তন করে “বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ (BBAL)” রাখা হয়।

বর্তমানে

বর্তমান কার্যক্রম

সারা দেশে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত এবং জনকল্যাণে নিয়োজিত।

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেন আমাদের সাথে যুক্ত হবেন?

আদর্শভিত্তিক সংগঠন

বাংলাদেশের মানুষের কল্যাণে আদর্শিক সংগঠন।

মানবাধিকার রক্ষা

মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

দেশপ্রেম ও উন্নয়ন

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য জনগণের মুক্তি করা।

সামাজিক কল্যাণ

শিক্ষা, স্বাস্থ্য, মানবসেবা ও দুর্দশার কর্মসূচি পরিচালনা।

গণতান্ত্রিক আন্দোলন

গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতার পক্ষে কাজ।